লালমাইপ্রতিনিধি:
“মানব সেবায় মানবিক চলন” লালমাই উপজেলার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন #মানবিক_চলন এর আয়োজনে চলন এলাকার ( চৌদ্দগ্রাম – লালমাই- লাকসাম – নাঙ্গলকোট ) এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
৫এপ্রিল (শনিবার) সকাল ১০টায় লালমাই উপজেলার বেলঘর দঃ ইউনিয়ন যুক্তিখোলায় অবস্থিত চলন মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলম মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাত্রছাত্রীদের উদ্দেশে শিক্ষামূলক বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসাইন, চলন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আলী হোসেন মজুমদার, সোনালী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) সিঃ প্রিন্সিপাল অফিসার মোঃ নজরুল ইসলাম।
ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলম।
আরো উপস্থিত ছিলেন চলন কলেজের সহকারী অধ্যাপক মুহা: ওয়াহীদ উল্লাহ, রুহুল আমিন, আই এফ এস এর পরিচালক এস এম আমিনুল হক মাওলা, মানবিক চলনের সহ সভাপতি মোঃ ওসমান গনি মজুমদার(বাবলু), যুক্তি খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বাহার, প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক নাছির উদ্দিন মজুমদার, যুক্তি খোলা ফাজিল সি: মাদ্রাসার শিক্ষক মোঃ
সাব্বির হোসেন শরীফ,
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়,সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি, A+প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।এসময়ে অসহায় নিরীহ ১০টি পরিবারকে ১০,০০০/-(দশ হাজার টাকা) করে প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন মানবিক চলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম এবং বাংলাদেশ বেতার কুমিল্লার সঞ্চালক মাহতাব সোহেল
Leave a Reply