নিজস্বপ্রতিবেদক:
দোহার ১ আসনের আগামী সংসদ নির্বাচনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: সালাউদ্দিন মোল্লা
ঢাকা-১ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি ও জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেছে সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি। বর্তমানে দোহার ও নবাবগঞ্জ দু’টি উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসন। এ আসনকে ভাগ করে শুধুমাত্র দোহার উপজেলাকে নিয়ে ঢাকা-১ আসন ও নবাবগঞ্জ উপজেলাকে ঢাকা-২ আসন ঘোষণার দাবিতে এ কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা।দোহার উপজেলার জয়পাড়া বাজারে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আসন পুনরুদ্ধার কমিটির সাংবাদিক মো: সালাউদ্দিন মোল্লা বলেন, ২০০৮ সালের পূর্বে দুই উপজেলা নিয়ে দু’টি আসন ছিল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে তৎকালীন নির্বাচন কমিশন ২০০৮ সালে ১৫৪টি সংসদীয় আসন কাটাছেঁড়া করেন। তখন অযৌক্তিকভাবে ২ উপজেলাকে একত্রিত করে একটি আসন করে ঢাকা-১ আসন ঘোষণা করা হয়। যা এই দুই উপজেলাবাসীর দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমে বড় বাধার সৃষ্টি করেছে। তাই দোহার-নবাবগঞ্জ আসনকে আলাদা করে দু’টি আসন করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
Leave a Reply