শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশের বিভিন্ন বাজারে মাছ-মাংস-সবজির দামে পুড়ছে পকেট

দেশের বিভিন্ন বাজারে মাছ-মাংস-সবজির দামে পুড়ছে পকেট

নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের দামে নাভিশ্বাস উঠছে শ্রম ও কর্মজীবী মানুষের। ক্রেতাদের পকেট পুড়ছে মাছ, মুরগী, সবজির দামে। এমনকি এসব সহসা এসব পণ্যের দাম কমারও লক্ষণ নেই।

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সবজির দাম আগের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষ বিপাকে পড়ছেন।

 

গত এক সপ্তাহে মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা। মাছের চড়া দাম হাঁকছেন বিক্রেতারা।

রাজধানীর শ্যামপুর, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ কয়েকটি বাজারে খবর নিয়ে এসব খবর পাওয়া গেছে।

ক্রেতারা বলছেন, বাজারে প্রত্যেকটা জিনিসই বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছ থেকে সবজি সব কিছুর দাম আকাশছোঁয়া। বাজারে গিয়ে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের।

ব্যবসায়ীরা বলছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে সরবরাহ সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বৃষ্টিগত জলবায়ুগত প্রভাব।
তবে এর আগে রমজান মাসে কাঁচাবাজারে ভোক্তাদের স্বস্তি মিললেও সেই সুখ বেশিদিন টিকলো না।

 

আজ শুক্রবার (০২ মে) রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, খুচরা পর্যায়ে কাঁকরোল ১৩০-১৪০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৮০ থেকে ৯০ টাকা, ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ২০ থেকে ৪০ টাকা, করলা ৭০ থেকে ৯০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, লতি ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা দামে কেজিপ্রতি বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচাকলা হালিপ্রতি ৫০ টাকা, লেবু ১০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা।

বেড়েছে পেঁয়াজের দামও। দুই সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। এছাড়া আদা রসুনের দামেও ঊর্ধ্বগতি।

এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৭০ টাকা বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৬০ টাকা ছিল। সোনালী মুরগী ৩২০ টাকা, কক ৩৩০ টাকা দামে বিক্রি হচ্ছে এসব বাজারে। তবে গরু ও খাসি আগের দামে ৭৫০ ও ১২০০ টাকা বিক্রি হচ্ছে।

স্বস্তির খবর নেই মাছের বাজারেও। নতুন করে না বাড়লেও দাম কমেনি। মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি বড় রুই মাছ ৩৫০-৪৫০ টাকা, মাঝারি রুই ২৬০-৩০০ টাকা, রুই মাছের পোনা ২০০-২৫০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, বড় পাঙাশ ২০০-২৫০, ছোট পাঙাশ ১৫০-২০০ টাকা, পাবদা (আকারভেদে) ৩০-৫০০ টাকা, গলদা চিংড়ি (আকারভেদে) ৬০০-৮০০ টাকা ও শিং মাছ (দেশি ও থাই) ৩০০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আবার ছোট, মাঝারি, বড় ইলিশ যথাক্রমে ৭০০-৮০০, ১০০০-১৩০০ ও ১৪০০-২০০০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ছোট মাছও বিক্রি হচ্ছে বাড়তি দামে। কাঁচকি মাছ ৩০০ টাকা, মলা মাছ ৩০০-৪০০ টাকা, কৈ মাছ ৩৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।

অপরদিকে সামুদ্রিক মাছের মধ্যে সুরমা, রুপচাঁদা, লাল কোরাল এবং বাটা মাছ ২০০-১২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে এসব মাছের দাম ১০-৩০ টাকা পর্যন্ত কমবেশি হতে দেখা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com