শিরোনাম :
ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর ৪ ঘণ্টা পর পুরানা পল্টনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ৪ ঘণ্টা পর পুরানা পল্টনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
চার ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনের বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন।

শনিবার (৪ মে) রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহউদ্দিন আহমেদ। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনাটি তদন্তে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নির্বাপণের কাজ এখনও চলমান রয়েছে।

এছাড়া তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি। যদিও আগুন লাগার কারণ জানানো হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, বহুতল ভবন সাব্বির টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। এর আগে রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা জানান, ১১তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে জানিয়ে তারা জানান, সন্ধ্যা ৬টায় একবার শর্টসার্কিটের ঘটনা ঘটে। যেটি তাৎক্ষণিকভাবে মিস্ত্রি এনে ঠিক করা হয়। কিন্তু পরবর্তীতে ৮টা ২০ থেকে ২৫ এর দিকে আবারও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরির কারখানা ছিল। সেখানেই আগুনের ঘটনা ঘটে। ছাদে কারখানার টিন থাকায় আগুন নেভাতে ভোগান্তি পোহাতে হয়। পাশের মসজিদ থেকে পানি নেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com