শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিএনপির কার্যালয়ের সামনে নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টন ছাড়িয়েছে মিছিল, চারিদিকে যানজট

বিএনপির কার্যালয়ের সামনে নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টন ছাড়িয়েছে মিছিল, চারিদিকে যানজট

জ্যেষ্ঠ প্রতিবেদক

নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টন ছাড়িয়েছে মিছিল।
সব বিভাগের কর্মসূচি শেষে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির তিন অঙ্গ সংগঠনের সমাবেশ হচ্ছে ঢাকায়। বুধবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা দুইটায় সমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল। কিন্তু ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগেভাগেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। ফলে বেলা ২টার আগেই নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল, আরামবাগ, মতিঝিৱ, কাকরাইল এলাকায় ছড়িয়ে পড়েছে বিএনপির মিছিল।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামায় নয়াপল্টনের আশপাশের সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। অনেকটা স্থবির সড়কে সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

বেলা ১২টার দিকে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের সামনে দেখা গেছে, কুমিল্লা, সিলেট, নারায়ণগঞ্জ এলাকা থেকে বাস ভর্তি করে নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে আসছেন। কিন্তু বেশিদূর এগুতে না পেরে তারা জয়কালী মন্দির এলাকায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে গেছেন।

নয়াপল্টনে ঢাক-ঢোল, ঘোড়ার গাড়িতে ঐতিহ্য বহন করলেন ছাত্রদল নেতাকর্মীরা
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা যুবদল কর্মী আব্দুর রউফ ঢাকা মেইলকে বলেন, শুধু নারায়ণগঞ্জ জেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবে। সারাদেশে বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় সমাবেশ হচ্ছে। আমাদের সর্বোচ্চ উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ফকিরাপুল পানির ট্যাঙ্কির পাশে কথা হয় মাদারীপুরের কালকিনির বিএনপি নেতা শরিয়ত উল্লাহর সঙ্গে। বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের পক্ষ থেকে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

এই বিএনপি নেতা ঢাকা মেইলকে বলেন, প্রচণ্ড গরমে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। সে কারণে আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া, মুখর রাজপথ
এদিকে, ঢাকার বাইরে থেকে আসা বাসগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। এতে করে রাস্তা সরু হয়ে পড়েছে। ফলে ঢাকার ভেতরে চলা বাস, রিকশাসহ অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে। যদিও ট্রাফিক বিভাগের সদস্যদের যানজটের দুর্ভোগ কমাতে তৎপর থাকতে দেখা গেছে।

এই যুব সমাবেশ আয়োজন করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন— যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com