শিরোনাম :
৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, সঙ্গে বাতাস

রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, সঙ্গে বাতাস

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে ভোরের দিকে বৃষ্টি শুরু হয়, সঙ্গে ছিল দমকা হাওয়া।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এবং নদী-সংলগ্ন এলাকাগুলোতে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। ফলে দুপুর ১টা পর্যন্ত ছয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এই ছয়টি অঞ্চল হলো—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি অবস্থান করছে, তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, দেশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের কিছু জেলার নদীতে পানি বাড়ছে আশঙ্কাজনক হারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকার নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে এবং কোথাও কোথাও তা অতিক্রম করতে পারে।

 

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁয়ে যেতে পারে। এছাড়া সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই ও নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানিও দ্রুত বাড়ছে। এসব এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।

সামগ্রিকভাবে দেশের আবহাওয়ার অবস্থা বর্তমানে অস্থির। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপের কারণে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে।

সরকারি সংস্থাগুলো জনসাধারণকে সতর্ক থাকতে এবং নিয়মিত আবহাওয়া আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বসবাসকারী এবং নদীপথে চলাচলকারী ব্যক্তিদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নৌ ও সমুদ্রপথে চলাচলকারী নৌযান, জেলেরা এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com