যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

যুগ-যুগান্তর নিউজ
পদ্মা সেতুতে ট্রাকের পেছনে ইমাদ পরিবনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম রাকিব জমাদ্দার বলে জানা গেছে। তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। অপরজনের নামপরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এর মধ্যে ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসছিল। ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ঘটনার পর অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com