শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় এ বছর এইচএসসিতে ঝরে গেছে ২৫ হাজার শিক্ষার্থী

কুমিল্লায় এ বছর এইচএসসিতে ঝরে গেছে ২৫ হাজার শিক্ষার্থী

মাহতাব আহমেদ সোহেল

‘ভ্যেনু সেন্টার’ না থাকা এবং নকল প্রতিরোধে কঠোর নির্দেশনার মধ্য দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ছয় জেলা কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫০ শিক্ষার্থী।
এবছর এ বছর কুমিল্লা বোর্ডে মোট ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৯২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কবির উদ্দিন আহমেদ জানান, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা বিচ্ছিন্ন নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোরতা আনতে এই এইচএসসি পরীক্ষায় থাকছে না নিজস্ব ‘ভ্যেনু সেন্টার’। এতে করে কেউ কোনো কেন্দ্রে প্রভাব বিস্তার করতে পারবেন না। নকল ঠেকাতে কুমিল্লা বোর্ডের ভিজিলেন্স টিমসহ প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ কঠোর থাকবে। এছাড়া কেন্দ্র সচিব ও পরিদর্শকগণও যেন কোন ধরনের অনিয়মে জড়িয়ে না পড়েন সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী, যা ৫ ভাগের ১ ভাগ। গতবারের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গতবছর ঝরে পড়েছিল ২৯ হাজার ২০৪ জন।
কুমিল্লা বোর্ড থেকে জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৯০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিদেশে চলে গেছে। কেউ কেউ পারিবারিক কারণে-যেমন বিয়ে কিংবা আর্থিক সমস্যার জন্য পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ কারণে ফরম পূরণ না করেই তারা বাদ পড়েছে।
এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৯ জন। ছাত্রী ৫৯ হাজার ৯ জন। ছাত্রীর সংখ্যা বেশি। বিভাগ অনুযায়ী মানবিকে সবচেয়ে বেশি অংশ নিচ্ছেন ৪৭ হাজার ৯৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ২৭ হাজার ৫৫৪ এবং বিজ্ঞান বিভাগে সবচেয়ে কম ২৬ হাজার ২৩৮ জন।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বলেন, নকল ও প্রশ্নফাঁস রোধে আমরা আগের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি। প্রতিটি জেলায় বোর্ডের বিশেষ টিম কাজ করছে। প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের জিম্মায় সরবরাহ করা হবে।
তিনি জানান, কেন্দ্রগুলোতে পুলিশ ও প্রশাসনের তত্ত্বাবধানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com