যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ, আহত ৫

রাজধানীর সচিবালয়ের ক্যান্টিনের নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক:
সচিবালয়ের অভ্যন্তরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি’র দুই পক্ষের পাঁচ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে সচিবালয়ের ক্যান্টিনে এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন— নতুন কমিটির সভাপতি ও বন ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ওবায়দুল ইসলাম রবি, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা মিলন, অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম এবং হাসনাত।
আহতদের হাসপাতালে নিয়ে আসা গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাদের বহুমুখী সমবায় সমিতির আগের কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি নেতৃত্বে ছিলেন। চলতি বছরের ৩ জুন নতুন কমিটি গঠিত হয় এবং তারাই বর্তমানে ক্যান্টিন পরিচালনা করছে। দীর্ঘদিন পর ক্যান্টিনটি চালু করা হলে আগের কমিটির লোকজন ও আওয়ামী লীগের একটি পক্ষ বাধা দিতে শুরু করে।

তার দাবি, হামলাকারীরা নতুন কমিটির কেউ নন। তারা মূলত আগের কমিটির লোকজনকে পুনর্বাসনের লক্ষ্যে এসব করছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com