শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেষ মুহূর্তে বইয়ে নজর পরীক্ষার্থীদের, সন্তান নিয়ে কেন্দ্রে অভিভাবকরা

শেষ মুহূর্তে বইয়ে নজর পরীক্ষার্থীদের, সন্তান নিয়ে কেন্দ্রে অভিভাবকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক :
একযোগে সারাদেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থীর কেন্দ্রে বসার কথা। সন্তানদের উচ্চশিক্ষার স্তরে প্রবেশের আগে এই পরীক্ষা যাতে ভালোভাবে শেষ হয় সেজন্য উদ্বেগ আছে অভিভাবকদের মধ্যেও। তাই তো সাত সকালে কেউ সন্তান, কেউ বা ছোট ভাই বোনকে নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তবে অনেক শিক্ষার্থী একাই কেন্দ্রে এসেছেন।

সকাল আটটার দিকে পুরান ঢাকার বড় তিনটি পরীক্ষা কেন্দ্র মহানগর মহিলা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রের সামনে এমন দৃশ্য দেখা গেছে।

অনেককে সন্তানদের রিকশায় করে নিয়ে এসে কেন্দ্রের বাইরে নাস্তা মুখে তুলে দিতেও দেখা গেছে। আবার শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশের আগে এতদিন পড়ে আসা প্রশ্নের উত্তরে শেষ মুহূর্তের চোখ বুলাতে দেখা গেছে।

অভিভাবক ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার সময় যানজটের আশঙ্কা থাকে। বিশেষ করে রাজধানীর কেন্দ্রের আশপাশের এলাকায় যানজট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকাল দশটায় পরীক্ষা হলেও অনেকেই আগেভাবে কেন্দ্রে এসেছেন।

সেন্ট্রাল উইমেন্স কলেজের পরীক্ষার্থী শারমিন জাহানকে নিয়ে এসেছেন তার বাবা জহিরুল ইসলাম। মহানগর মহিলা কলেজ কেন্দ্রের সামনে কথা হয় তাদের সঙ্গে।

জহিরুল ইসলাম বলেন, যানজটে যদি আটকে থাকতে হয় এই কারণে মেয়েকে আগেভাগে নিয়ে আসলাম। কারণ কোনো কারণে লেট হলে পরীক্ষা তো ঝুঁকিতে পড়বে। এখন কেন্দ্রের সামনে নিরিবিলি জায়গায় বসে পড়তেছে।

কবি নজরুল কলেজ কেন্দ্রের সামনে কথা হয় পরীক্ষার্থী সোহেল মিয়ার সঙ্গে। বই খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলেন এই শিক্ষার্থী। তিনি বললেন, সিলেবাস অনুযায়ী সব প্রস্তুতি নিয়েছি। কিন্তু পরীক্ষার হলে ঢোকার আগে গুরুত্বপূর্ণ পড়াগুলো একটু দেখে যাচ্ছি। যাতে প্রশ্ন আসলে সহজে লিখতে পারি।

তবে সারাদেশে করোনাভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি প্রশ্নফাঁস রোধে এক ডজনের বেশি নতুন পদক্ষেপ, কেন্দ্রে নকল ঠেকাতে ব্যাপক রদবদল এবং ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে পারবেন-এমনটা আশা করছেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com