শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

কুমিল্লায় মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন

মাহতাব সো‌হেল

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য উৎসববন্ধন কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে সার্কিট হাউজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়সার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপপরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, “১৯৮৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২৬ জুনকে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং বাংলাদেশে ১৯৮৮ সাল থেকে এ দিবসটি নিয়মিতভাবে পালিত হয়ে আসছে।” তিনি মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক জনাব মোতাহের হোসেন মাহবুব, শিক্ষার্থী মিজ আংকিতা দে, মানবাধিকার কর্মী জনাব হারুনুর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমদ, বিজিবির নায়েক সুবেদার জনাব মোন্নাফ, আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোঃ মনিরুল ইসলাম এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শরিফুল ইসলাম পিয়াস।

বক্তারা বলেন, মাদক কেবল ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খান বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ অবস্থা মোকাবেলায় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া বলেন, “প্রশাসনের পাশাপাশি পরিবার থেকেই মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ আমিরুল কায়সার বলেন, “মাদকের চাহিদা থাকায় এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রতিবেশী দেশ থেকে মাদক অনুপ্রবেশ ঘটছে। তাই এই চাহিদা কমাতে হলে সমাজের প্রতিটি স্তরকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com