শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪টি কেন্দ্র

কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪টি কেন্দ্র

মাহতাব সো‌হেল

নাগরিকদের ভূমিসেবা সহজীকরণ ও ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “ভূমি সেবা সহায়তা কেন্দ্র”। আজ ১০ জুলাই ২০২৫, কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার।

প্রথম পর্যায়ে জেলার ১৭টি উপজেলায় ৩৪টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে এ সংখ্যা বাড়ানো হতে পারে।

ভূমি অফিসের বাইরে নাগরিকদের ভূমিসেবা গ্রহণে সহায়তা, ডিজিটাল আবেদন প্রক্রিয়া চালু রাখা, আবেদন ফরম পূরণে সহায়তা এবং তথ্য সুরক্ষায় কাঠামো গড়ে তোলা—এই কেন্দ্রগুলোর মূল উদ্দেশ্য। সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে এসব কেন্দ্রে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খাস জমির বন্দোবস্ত, অর্পিত সম্পত্তির লিজ নবায়নসহ নানা ভূমিসেবা গ্রহণ করা যাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলবে এবং ভূমি অফিসে সরাসরি ভিড় কমিয়ে ডিজিটাল ও স্বচ্ছ সেবার পথ সুগম করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. শহীদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com