যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার, প্রবেশে কড়াকড়ি

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার, প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাক্তার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং কিছু সংখ্যক রোগীর স্বজন ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আজ সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রবেশ গেটে সেনা সদস্য, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা দাঁড়িয়ে আছেন। তারা হাসপাতালটির কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢুকতে দিচ্ছেন। এর বাইরে গণমাধ্যম বা জনতাকে তারা ঢুকতে দিচ্ছেন না।

তবে, সকাল ৮টায় এ সংক্রান্ত ব্রিফিংয়ে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের কিছু সময়ের জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। ব্রিফিং শেষেই আবার গণমাধ্যমকর্মীদের গেটের বাইরে বের করে দেওয়া হয়।

এদিকে, আজ সকালেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রক্তদাতাদের ভিড় জমাতে দেখা যায়। রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের তাদের তথ্য নিতে দেখা যায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com