যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর মৌচাকে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলেছে, নিহত দুজনেই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

এর আগে, বেলা ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, তারা ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে রমনা থানায় খবর দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, রোববার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল।

এদিকে, থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

গাড়ির মালিকের দাবি, গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মৃত ব্যক্তির নাম নিজাম ও রায়হান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com