যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি

কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। ছবি-সমকাল
নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবিত দাউদকান্দি ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এতে বলা হয়, বিগত সরকারের সময় ২০২৩ সালে ষড়যন্ত্রমূলকভাবে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানায় পরিবর্তন এনেছিল। বর্তমান স্বাধীন নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া তালিকায় পূর্বের সীমানা পুনর্বহাল করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এটা বাতিলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী গেজেট প্রকাশ চাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন মিজানুর রহমান। বক্তব্য রাখেন জহিরুল ইসলাম জহুর, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, এসএম রিয়াজুর রহমান ও মাহবুব আরা মিলিসহ চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন একত্রে থাকলে উভয় সংসদীয় আসনের উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সমন্বয়, অর্থনৈতিক অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। এটি জনমতের প্রতিফলন এবং জনগণের স্বার্থে সর্বোত্তম।

এর আগে একই তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com