শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটক ১৮৭৬ জনকে মুক্তি দিয়েছে সৌদি সরকার’

আটক ১৮৭৬ জনকে মুক্তি দিয়েছে সৌদি সরকার’

নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেওয়ায় সৌদি আরবে আটককৃতদের মধ্যে ১৮৭৬ জনকে দেশটির কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‍উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে কথা বলার সময় তিনি একথা জানান।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রম বাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ফার্ম করা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেয়ার আটক হয়েছিল, তাদের মধ্যে ১৮৭৬ জনকে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুধু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারে আটকে থাকতে চান না জানিয়ে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য আর আরব আমিরাতে আমরা আটকে থাকবো না, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে সেভাবেই কাজ করা হচ্ছে। নারী শ্রমিকদের নিয়মিত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে তিনি বলেন, সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা, প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, এক বছরে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আইনগত পরিবর্তন এবং সংস্কার হয়েছে। তবে এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব না, ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। ধারাবাহিকতা ধরে রাখলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com