শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন গাইডলাইন প্রকাশ ডিজিটাল ব্যাংক লাইসেন্সের

নতুন গাইডলাইন প্রকাশ ডিজিটাল ব্যাংক লাইসেন্সের

জ্যেষ্ঠ প্রতিবেদক :
দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘ডিজিটাল ব্যাংক স্থাপন বিষয়ক গাইডলাইন্স, ভার্সন-২’ শীর্ষক এ নির্দেশনায় ব্যাংক খাতে আধুনিক প্রযুক্তি সংযোজন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা বা স্পন্সর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা ও গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি সংক্রান্ত নতুন বিধানও সংযোজন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩ সালে প্রথমবার গাইডলাইন প্রণয়নের পর প্রায় দুই বছরে দেশ-বিদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে এ সংশোধিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এ বিষয়ে ইতোমধ্যেই ২৬ আগস্ট তারিখে চারটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন প্রজন্মের ডিজিটাল ব্যাংকিং সেবা দেশের জনগণের কাছে আরও সহজলভ্য হবে, যা ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com