শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংসদ নির্বাচনে কোনো কর্মকর্তা ভোটে পক্ষপাত করলে প্রশাসনিক ব্যবস্থা

সংসদ নির্বাচনে কোনো কর্মকর্তা ভোটে পক্ষপাত করলে প্রশাসনিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন সচিব। (ফাইল ছবি)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা ভোটে পক্ষপাতমূলক আচরণ করলে তাকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়নি। তবে যদি এমন অভিযোগ প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাকে প্রত্যাহার করা হবে এবং আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

সচিব জানান, মাঠ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ও অন্যান্য কর্মকর্তারা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তারা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

মোখলেস উর রহমান বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ও তার প্রেস সেক্রেটারি পরিষ্কারভাবে জানিয়েছেন- নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও দ্বিধা নেই।

সচিব বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকেই কর্মকর্তারা শক্ত বার্তা পেয়েছেন। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ হবে। তখন তারা সরাসরি নির্দেশনা পাবেন। এর বাইরে কোনো ডিসি স্বাধীনভাবে কিছু করতে পারবেন না। আমরা চাই এমন একটি নির্বাচন হোক, যেটা নিয়ে দেশবাসী গর্ব করতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com