শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিকডেস্ক:
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি স্থানীয় প্রশাসন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই মামলা দায়ের করা হয়। মামলায় দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসনের রাজধানীতে ন্যাশনাল গার্ড ও অন্যান্য সেনা মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইন লঙ্ঘন করেছে।

মামলার আর্জিতে আদালতের কাছে সেনা মোতায়েন বন্ধে আদেশ দেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব মামলাটি দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমেরিকার মাটিতে নাগরিকদের ওপর সশস্ত্র সেনাদের পুলিশি দায়িত্ব দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার একটি ‘বিপজ্জনক সম্প্রসারণ’ এবং এতে সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে।’

এর আগে, গত ১১ আগস্ট ট্রাম্পের নির্দেশে প্রায় আড়াই হাজার ন্যাশনাল গার্ড সৈন্য রাজধানীতে মোতায়েন করা হয়। এদের মধ্যে অধিকাংশ সৈন্য রিপাবলিকান সমর্থিত ছয়টি অঙ্গরাজ্য থেকে পাঠানো হয়েছে। ট্রাম্প তাদের অস্ত্র বহন ও গ্রেফতার ক্ষমতা দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন দাবি করে, এই সেনা মোতায়েনের মাধ্যমে রাজধানীতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি, ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে স্থানীয় স্বায়ত্তশাসনের অধীনে থাকা ওয়াশিংটন ডিসির বিরুদ্ধে সেনা মোতায়েনকে নিত্যনতুন আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

অ্যাটর্নি জেনারেল শোয়ালব আরও জানান, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় সেনা মোতায়েন স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতার ওপর জোরপূর্বক সামরিক দখলের শামিল, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এই মামলা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সামরিক নীতির ওপর প্রশ্ন তোলে এবং যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক নিয়মনীতি ও নাগরিক অধিকার রক্ষায় নতুন করে বিতর্ক শুরু করেছে। আদালত এখন এই সেনা মোতায়েনের বৈধতা বিচার করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com