শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এনসিপি থেকে ২ সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

এনসিপি থেকে ২ সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সাবেক কর্মকর্তা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এর আগে এনসিপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন দুজনেই। ওই দুই সাবেক সেনাকর্মকর্তা হলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন। আল মাহমুদ ছিলেন দলের যুগ্ম মুখ্য সংগঠক এবং মো. সালাউদ্দিন কেন্দ্রীয় সদস্য। সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে আসছে। এ বিষয়ে দলের সিনিয়র নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি।

তিনি বলেন, এনসিপিতে নিজস্ব বলয় তৈরি হয়েছে। এর বাইরে কোনো মত শোনার মানসিকতা নেই। এমনকি সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলে যদি পরমতসহিষ্ণুতা না থাকে তবে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। মেজর (অব.) আবদুল্লাহ বলেন, ‘নিজেদের পছন্দসই কাজ করে, অন্যদের দলে কোনো ভূমিকা রাখতে দিতে চায় না। তাই সরে যাচ্ছি। আমরা দুজনই সাবেক সেনা সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম, এখন আমরা আর থাকছি না। এখানে কাজ করার মতো অবস্থা নেই।’

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক অভিলাষ নিয়ে এনসিপিতে যোগ দিইনি, বরং দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এসেছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে।’

মেজর (অব.) আবদুল্লাহ বলেন, ‘সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা এবং নেতৃত্বের সংকীর্ণ মানসিকতা মেনে নেয়া আর সম্ভব নয়। তাই আজ থেকে এনসিপির সঙ্গে আমাদের আর কোনো সম্পৃক্ততা থাকছে না।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com