শিরোনাম :
নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে থাকছে সরকারি ছুটি লামা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্ত সিআইডিকে হস্তান্তর

ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার তদন্ত সিআইডিকে হস্তান্তর

ইবি প্রতিনিধি,

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এর নিকট হস্তান্তর করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম-রেঞ্জ) জান্নাতুল হাসান স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর করা হয়। মামলার তদন্তভার হস্তান্তর প্রসঙ্গে বলা হয়, সাজিদ হত্যার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি, কুষ্টিয়া) থানার মামলা নম্বর-০২, ৪ আগস্ট কার্যবিধির ৩০২/২০১/৩৪ ধারা মোতাবেক মামলাটির তদন্তভার নির্দেশক্রমে সিআইডির নিকট হস্তান্তর করা হলো।

থানা সূত্রে, সাজিদ হত্যা ইস্যুতে তার বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় গত ৪ আগস্ট মামলা দায়ের করে। তিনি সিআইডির মাধ্যমে তদন্ত সম্পন্ন করার দাবি জানান। সেই প্রেক্ষিতে সিআইডির হাতে তদন্তভার দেওয়ার প্রস্তুতি চলে। লিখিত আদেশ প্রস্তুত করা দীর্ঘমেয়াদি হওয়ার কারণে মৌখিক আদেশের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সাজিদের বাবার আবেদনের প্রেক্ষিতে হত্যা মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তরের ব্যাপারে তখনি আমরা কাজ শুরু করেছিলাম। বিধি মোতাবেক পুলিশ হেডকোয়ার্টারে আবেদনটি জমা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টারে তদন্তভার সিআইডিকে হস্তান্তরের বিষয়ে একটা অনুমোদন হয়েছে।

 

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় প্রায় ২ মাস পর আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com