শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত 
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁও এবার দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ টন ইলিশ: ফরিদা আখতার

ঠাকুরগাঁও এবার দুর্গাপূজায় ভারতে যাবে ১২০০ টন ইলিশ: ফরিদা আখতার

রমজান আলী

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের বারবার অনুরোধে এবার দুর্গাপূজা উপলক্ষে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বছর আগের তুলনায় কম পরিমাণে এবং উচ্চ মূল্যে রফতানি করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, আমরা বারবারই বলেছি—দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে চাহিদার তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে। দেশের বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের কাছে ইলিশ পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য।

এ সময় অবৈধ জাল উৎপাদন ও বিক্রেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে মৎস্য উপদেষ্টা বলেন, অভিযান শুধুমাত্র জেলেদের জন্য নয়। যারা অবৈধ রিং জাল তৈরি করে, বিক্রি করে বা ব্যবহার করে—তাদের বিরুদ্ধেও সমান কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলজ সম্পদ ধ্বংসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জলাশয় রক্ষণাবেক্ষণ এবং জেলেদের প্রণোদনা বাড়ানোর মাধ্যমে টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com