শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দ্রুতই দেশে ফিরবো: তারেক রহমান

দ্রুতই দেশে ফিরবো: তারেক রহমান

যুগ-যুগান্তর
শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি। এখনও দেশে ফেরেননি কেন, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘কিছু সঙ্গত কারণে ফেরা হয়নি। তবে সময় তো চলে এসছে? ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজনীতি যখন করি। নির্বাচনের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? সেই প্রত্যাশিত নির্বাচনের সময়ে, অনুষ্ঠিত হওয়ার সময়ে জনগণের সঙ্গে, তাদের মাঝেই থাকব।’

আজ সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন রকম শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে শুনেছি।’ জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা ও নিজেকে মাস্টারমাইন্ড মনে করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি আমাকে কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। জুলাই আন্দোলন সফল হয়েছে জুলাই মাসে। কিন্তু এর প্রেক্ষাপট শুরু হয়েছে বহু আগে।’

তিনি আরও বলেন, ‘এই আন্দোলনে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে, নির্যাতিত হচ্ছে। জনগণ সবার সঙ্গে অংশগ্রহণ করেছে। মাদ্রাসা ছাত্ররা ছিল। গৃহিণীরা নেমে এসেছে। কৃষক, দোকানি, গার্মেন্টস কর্মী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা নেমে এসেছেন, সাংবাদিকরা সক্রিয় ছিলেন। কারও ভূমিকাকে খাটো করে দেখতে চাই না। দলমত নির্বিশেষে প্রত্যেকের অবদান ছিল। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।’

আন্দোলনের ছাত্র নেতাদের যোগাযোগের বিষয়ে বলেন, ‘আমি বাইরে থেকে কাজ করায় যোগাযোগ অনলাইনে রাখতে হয়েছে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিভিন্নভাবে করতে হয়েছে।’ আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এটি অবিস্মরণীয় ঘটনা এই আন্দোলন, এই আত্মত্যাগ। সাধারণ এমন আন্দোলনে শিশু হত্যা হয় না। কিন্তু এই আন্দোলনে যতটুকু মনে করে, ৬৩ জন শিশু মারা গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এই আন্দোলনের ক্রেডিট কোনও রাজনৈতিক দলের নয়। অনেকে অনেক কিছু বলতে পারেন, সেটি তাদের অবস্থান। আমার দলের অবস্থান হলো, আন্দোলনে জনগণ সফলতা লাভ করেছে। এতে দুটি পক্ষ আছে। একটি পক্ষ হচ্ছে, দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আরেক পক্ষ হচ্ছে, ৩০ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্ধ ও পঙ্গু হয়েছেন। সরকার, রাজনৈতিক দলসহ সবার উচিৎ, তাদের পাশে দাঁড়ানো।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com