যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোর নিজ বাড়িতে মুখমণ্ডল থেঁতলে বৃদ্ধাকে হত্যা

নাটোর নিজ বাড়িতে মুখমণ্ডল থেঁতলে বৃদ্ধাকে হত্যা

নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৯) নামের এক বৃদ্ধাকে নিজ বাড়িতে মুখমণ্ডল থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ অক্টোবর) রাতে বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই এলাকার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর প্রায় এক যুগ ধরে একাই বসবাস করছিলেন মমতাজ বেগম। বৃদ্ধার দেখাশোনার জন্য সুফিয়া বেগম (৪০) ও কাজী আবু শামা (৬১) নামে দু’জন গৃহকর্মী নিয়োজিত ছিলেন।

প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় কাজ শেষ করে সুফিয়া বাড়ি ফেরেন। পরে রাতে অপর গৃহকর্মী আবু শামা এশার নামাজ শেষে এসে দেখতে পান মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। আবু শামার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে মমতাজ বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com