যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুক-ইমোতে : স্বামী গ্রে ফ তা র

সিলেটে স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুক-ইমোতে : স্বামী গ্রে ফ তা র

সিলেটপ্রতিনিধি

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

রোববার পাঠানো এক বিবৃতিতে র‌্যাব জানায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর এলাকার বাসিন্দা। ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তার বিয়ে হয় সিলেটের শাহপরান (রঃ) থানার ধুলাই শাহী ঈদগাহ এলাকার আব্দুল হকের ছেলে সুহেল আহমদের (৪০) সঙ্গে। বিয়ের পর স্বামী নানা অজুহাতে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভিকটিম তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।

 

তবে এরপরও সুহেল বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা দাবি করতে থাকে। টাকা না পেয়ে সে স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণ করা ভিকটিমের নগ্ন ও ব্যক্তিগত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করে এবং দুই লাখ টাকা দাবি করে। ভিকটিম এতে রাজি না হলে, ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তাতে কুরুচিপূর্ণ ও অশ্লীল লেখা যোগ করে ফেসবুক ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

 

ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সুহেল আহমদকে গ্রেফতার করে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com