হবিগঞ্জ প্রতিনিধি
শহরে রাজনগর এলাকার এক বাসা থেকে সানজিদা হক নিপা (২৪) নামে এক প্যারামেডিক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা কৌতুহল। লাশের পাশ থেকে একটি চিরকুট ও নিপার মৃত্যুর পূর্বের ভিডিও এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। নিপা মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুশাইল গ্রামের আজিজুল হকের কন্যা। সে রাজনগর এলাকার একটি বাসায় ভাড়া থেকে প্যারামেডিক নার্সের কাজ করতো। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর থানায় ফোন এলে এসআই সুরঞ্জিত ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সাথে ঝুলে থাকা লাশ নামিয়ে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ স্থানীয় বরাতে জানায়, নিপা তার বোনকে নিয়ে ওই বাসায় থেকে জব করে জীবিকা নির্বাহ করতো। কয়েকদিন ধরে নিপায় হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে চিঠিতে লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ভিডিওতেও একই বক্তব্য দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সূত্র জানিয়েছে, প্রেম সংক্রান্ত কারণে হয়তোবা এমন ঘটনা ঘটিয়েছেন।
এসআই সুরঞ্জিত বলেন, ‘সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং মোবাইল ফোনসহ সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। যদি কোনো রহস্য পাওয়া যায় আইনগত ব্যবস্থা নেয়া হবে’।
Leave a Reply