শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঝিনাইদহের শ্বশুরের বটির কোপে ছেলের বউ নিহত

ঝিনাইদহের শ্বশুরের বটির কোপে ছেলের বউ নিহত

ঝিনাইদহ প্রতিনিধি,

শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে ছেলের বউ নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম লিমা খাতুন। তিনি ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।

শ্বশুর মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। সেসময় শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করেন। লিমার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লিমার শাশুড়ি জানান, আমার বউমা ভোর সাড়ে ৪টার দিকে নামাজ পড়ার জন্য ওঠে। তখন আমিও নামাজ পড়ার জন্য ওঠার চেষ্টা করছিলাম। এরই মাঝে বাইরে থেকে আমার বউমা লিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তার পুরো শরীর রক্তে ভরে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে নিয়ে যায়। আমার বউমার ছোট ছোট দুইটা ছেলে রয়েছে। আমার স্বামী পাগল, তার বাটির আঘাতেই প্রাণ গেছে বউমার।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, ভোর রাতে মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির আঘাতে বউমার মৃত্যু ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com