যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট গোলাপগঞ্জে পুরোনো গ্যাসকূপ থেকে মিলছে গ্যাস

সিলেট গোলাপগঞ্জে পুরোনো গ্যাসকূপ থেকে মিলছে গ্যাস

সিলেট প্রতিনিধি,

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে প্রথম কূপের ওয়ার্কওভার (সংস্কার) শেষে নতুন করে গ্যাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে গ্যাস উত্তোলনের শেষ মুহূর্তের কার্যক্রম চলছে।

 

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আজ সকাল থেকে শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। দুপুরের দিকে গ্যাসপ্রাপ্তি ঘোষণা দেওয়া যেতো, তবে কিছু বিলম্বের কারণে সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিক সুখবর দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৈলাশটিলা গ্যাসক্ষেত্র ১৯৬১ সালে আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত এখানে মোট আটটি কূপ খনন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদনরত চারটি কূপ থেকে দৈনিক গড়ে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। নতুন কূপে ৫০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান মিলেছে।

 

সূত্র আরও জানায়, ২০২৩ সাল থেকে বন্ধ কূপগুলোতে পুনঃখনন ও ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয়েছে। কূপ-২ থেকে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট, কূপ-৮ থেকে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে কৈলাশটিলা-১, রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভার প্রকল্প হাতে নেওয়া হয়। গত আগস্ট মাসে শুরু হয় কৈলাশটিলা-১ কূপের পুনঃখনন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com