যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে

২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক :
রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মহাসড়কের ওপর চাপ কমাতে হবে। শুধু ৮ লেন থেকে ১০ লেন করলে যানজট কমবে, এই ধারণা ভুল। সড়কের ওপর চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল ও নৌপথে নিয়ে আসতে হবে।

ফাওজুল কবির বলেন, শুধু ৮ লেন থেকে ১০ লেন করলে যানজট কমবে এই ধারণা ভুল। সড়কের ওপর চাপ কমাতে হবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা প্রস্তাব অনুসারে যোগাযোগ খাতে মাল্টিমোডাল নীতি অনুসরণ করব। আমরা যখন রোড দেখি তখন শুধু রোড দেখি, কিন্তু এখন আর সেভাবে দেখব না। রোড, রেললাইন, ইনল্যান্ড ওয়াটার, সব একসঙ্গে দেখতে হবে। এতে করে সামান্য সংযোগেই রেল পথে, সামান্য সংযোগেই নদীপথ পাওয়া যাবে এমন সিস্টেমে আনা হবে। আমরা দেখেছি সড়ক বড় করলে যানবাহনও বাড়ে। আমরা ৮ লেন করব না- এমন না। আমরা ৮ লেন করব, কিন্তু একইসঙ্গে এটাও করতে হবে। এজন্য আমাদের পরিকল্পনা আছে ২০ শতাংশ পণ্য ও যাত্রী রেল এবং নৌপথে নিতে হবে।

আওয়ামী লীগ আমলে এসব ফরমায়েশি রাস্তা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নানার বাড়িতে পিঠা খেতে যাওয়ার জন্য আর কোনো রাস্তা করা হবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ১০ হাজার কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইনে একটি রাস্তা করেছেন। সেখানে মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, কৃষি, পরিবেশ সব ধ্বংস হয়েছে। সেখানে বন্যা সৃষ্টি হয়েছে। এত বড় বিনিয়োগ, অথচ কোনো গাড়ি চলে না। শুধু কিছু টেম্পু চলে। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের টাকা অপচয় করা হয়েছে। এসব ফরমায়েশি সড়ক আর হবে না।

উপদেষ্টা আরও বলেন, এই যে পদ্মা সেতু, যমুনা সেতু সবার আশা ছিল সেখানে অনেক শিল্প হবে। আসলে কী হয়েছে? কোনো শিল্প হয়নি। এরকম কারো নির্দেশনায় রাস্তা হবে না। আমি সড়ক সচিবকে বলেছি ট্রাফিক বিবেচনা করে রাস্তা করতে, মানুষের মুভমেন্ট আছে কিনা সেখানে।

উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার অনেক বড় ৩০-৪০ কিলোমিটার রেলপথ করেছে, কিন্তু ট্রেন চলে সারাদিনে একটা, আর যাত্রী ওঠে ১৫-২০ জন।

সীমান্ত সড়ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি সীমান্ত সড়কগুলো পরিদর্শন করব। কিন্তু আমাদের সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। একই টাকা দিয়ে আমরা হাসপাতালও করতে পারি, রাস্তাও করতে পারি। কিন্তু কোনটা বেশি কার্যকর সেটা ভাবতে হবে।

তিনি বলেন, নতুন কালুরঘাট সেতুর কাজ চলমান আছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের নদী প্রতিনিয়ত পরিবর্তনশীল। এজন্য অনেক কিছু ভেবে করতে হবে। যেমন এমনও ব্রিজ হয়েছে নিচ দিয়ে জাহাজ যেতে পারে না। সেগুলো আবার ঠিক করতে হয়েছে। আমরা নদী শাসন করে কালুরঘাট ব্রিজ করতে চাই। আমাদের সময়ে ভালো কিছু দৃশ্যমান হবে আশা করি।

উপদেষ্টা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে আপাতত ঝুঁকিপূর্ণ বাকগুলো সোজা করতে কাজ শুরু করতে যাচ্ছে সড়ক বিভাগ। এর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই শুরু হবে কাজ।

সওজের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, আমরা ৩৭৫ টাকা বেতনে চাকরি শুরু করেছি। তাহলে ১ হাজার ২০০ কোটি, ২ হাজার কোটি টাকাকে ‘মাত্র’ বলা যাবে না। এসব চিন্তা বাদ দিতে হবে। জমিদার মানে পুকুর, নারকেল গাছ, সুপারি গাছ থাকতে হবে- এমন কোনো কথা নেই। এসব চিন্তাধারা বাদ দিতে হবে। এখন রাস্তার জন্য জমি চাইলেই পাওয়া যাবে এমন না, জমির আরও নানাবিধ ব্যবহার আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com