শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেরপুর সীমান্তে ৭৭ লাখ টাকার ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ

শেরপুর সীমান্তে ৭৭ লাখ টাকার ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ

শেরপুর জেলা প্রতিনিধি,
গারো পাহাড়ের শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানের মালামাল এবং মাদকদ্রব্য জব্দ করেছে ময়মনসিংহের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৯ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম এ বিষয়টি জানিয়েছেন।

 

বিজিবি কর্তৃপক্ষ জানায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শালবাগান, ঝিনাইগাতী উপজেলার বুরুঙ্গাবাজারে বুধবার ও বৃহস্পতিবার ৩৯ বিজিবির টহল দল পৃথক অভিযান চালায়। অভিযানে দু’টি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ যানবাহনসহ ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

৩৯ বিজিবি টহল দল পার্শ্ববর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার মারিংপাড়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেসওয়াশ, সফট ক্রিম, অলিভ অয়েল এবং সাবান। এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।

পৃথক আরেক অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এবং ধোবাউড়ার চন্দ্রকোণা এলাকা দিয়ে ভারতীয় কমলা ও বাংলাদেশি মাছ পাচারের অপচেষ্টাও রুখে দেয় বিজিবি। এই অভিযানে এক লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় কমলা এবং বাংলাদেশি মাছ জব্দ করা হয়।

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ৩৯ ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপ্রাপ্ত টহল দল সর্বমোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল এবং মাদকদ্রব্য আটক করে।

 

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা ও সীমান্তে মাদক, চোরাচালানি, মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com