শিরোনাম :
ঢাকাস্থ তাড়াইল বিএন পি ঐক্য ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা। লামায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার আটোয়ারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ও জরিমানা  চট্টগ্রামের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড- ডিআইজি মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত মৌলভীবাজারে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত  পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আটক ১ রাজধানীর রিক্সা-ভ্যান-অটোচালকদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্ষোভ প্রকাশ ইসি কর্মকর্তাদের সচিবের আচরণে

ক্ষোভ প্রকাশ ইসি কর্মকর্তাদের সচিবের আচরণে

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের ‘অপ্রত্যাশিত আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সম্প্রতি আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার কার্যবিবরণীতে এই ক্ষোভের বিষয়টি উঠে এসেছে। সভায় ইসি সচিবের আচরণকে ‘অশালীন ও কর্মকর্তাদের মর্যাদাহানিকর’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ওই সভায় আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

১. নির্বাচন কমিশন সার্ভিস বাস্তবায়ন: দ্রুততম সময়ের মধ্যে বিধিমালা প্রণয়ন ও তা গেজেট আকারে প্রকাশ করা।

২. রিটার্নিং অফিসার নিয়োগে পরিবর্তন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ইসি’র নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া। সুষ্ঠু সমন্বয়ের স্বার্থে মেট্রোপলিটন এলাকার ন্যায় ৩০০ আসনের প্রতি আসনে দুইজন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের দাবি জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পাশাপাশি সকল উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার করা।

৩. পদ আপগ্রেডেশন ও পদোন্নতি: উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে ৬ষ্ঠ গ্রেডে এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ। পাশাপাশি পদোন্নতিযোগ্য সকল কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতি প্রদান করা।

৪. অফিসকে স্বয়ংসম্পূর্ণকরণ: উপজেলা নির্বাচন অফিসের জন্য দুটি ডাটা এন্ট্রি অপারেটর, একটি স্ক্যানিং অপারেটর, একটি পরিচ্ছন্নতা কর্মী ও একটি নিরাপত্তা কর্মী পদ সৃষ্টিসহ দীর্ঘদিনের কর্মরত অভিজ্ঞ জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের ব্যবস্থা করা।

৫. অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি: উপজেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি এবং আঞ্চলিক কমিটি দ্রুত ঘোষণা এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি ঐক্য পরিষদ গঠন করা।

পোস্টাল ভোট: প্রবাসী নিবন্ধন আড়াই লাখ ছাড়িয়েছে
এবারও ভোটের আগের রাতে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

৬. যানবাহন সরবরাহ: উপজেলা নির্বাচন কর্মকর্তার জন্য ডাবল কেবিন পিকআপ ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার জন্য নতুন মোটরসাইকেল সরবরাহ করা। বিকল্প ব্যবস্থা হিসেবে উপজেলা চেয়ারম্যানের অব্যবহৃত গাড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে উপজেলা নির্বাচন অফিসের অনুকূলে বরাদ্দ দেওয়া।

৭. ভোটার তালিকা মুদ্রণের দায়িত্ব: বিগত উপজেলা নির্বাচনের ন্যায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটার তালিকা মুদ্রণের দায়িত্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসারের অনুকূলে প্রদান করা।

৮. সিইসি-কে ধন্যবাদ জ্ঞাপন: গত ২ ডিসেম্বর, ২০২৫ তারিখে সিইসি কর্মকর্তাদের সার্ভিস কমিশন বাস্তবায়ন, আপগ্রেডেশন এবং পদোন্নতির বিষয়ে আন্তরিকতার সঙ্গে আশ্বাস দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

৯. গত ২ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশন-এর ন্যায্য দাবি সংক্রান্ত একটি কার্যবিবরণী প্রধান নির্বাচন কমিশনারের নিকট হস্তান্তর করার নিমিত্তে গমন করা হলে সিনিয়র সচিব উপস্থিত কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে অপ্রত্যাশিত আচরণ করায় কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এরূপ আচরণে সকলেই নিন্দা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য আহ্বান করেন। এরূপ আচরণের ফলে অফিসিয়াল কার্য সম্পাদন বাধাগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com