শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আসসুন্নাহ হল শিক্ষার্থীদের বিক্ষোভ বৃত্তির আওতায় না রাখায় জবির

আসসুন্নাহ হল শিক্ষার্থীদের বিক্ষোভ বৃত্তির আওতায় না রাখায় জবির

জবি বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্পের’ আওতায় থাকা শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির বাইরে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রকল্পের শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বৈষম্যমূলক নীতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে উপাচার্যের বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আসসুন্নাহ প্রকল্প বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী হল নয়; এটি অস্থায়ী আবাসন ব্যবস্থা, যেখানে নির্দিষ্ট ফি দিয়ে থাকতে হয়। স্কলারশিপ কাঠামো পরিবর্তনের সম্ভাবনা, টিউশনি নিষেধাজ্ঞা এবং আয়–উপার্জনের সুযোগ না থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত চাপে পড়ছেন।

১৮ ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার রহমান বলেন, প্রকল্পটিকে ‘হল’ দাবি করলেও কোনো বাজেট নেই, বরং দেরিতে ফিরলে জরিমানার মতো অস্বাভাবিক নিয়ম চালু আছে। তিনি বলেন, ভূমিকম্পের পর প্রকল্পে থাকা শিক্ষার্থীদের জরিমানা করা হয়েছে। বিশ্বের কোন হলে মাত্র এক দিন দেরিতে ফিরলেই শিক্ষার্থীদের জরিমানা করা হয়- প্রশ্ন তোলেন তিনি।

১৯ ব্যাচের শিক্ষার্থী সজীব মৃধা বলেন, ‘জবির শিক্ষার্থীদের সবচেয়ে বড় মৌলিক চাহিদা আবাসন। আমরা আন্দোলন করে আবাসন বৃত্তির বৈধতা পেয়েছি; কিন্তু প্রশাসন বারবার টালবাহানা করছে।’

সজীব বলেন, সিজিপিএ বা উপস্থিতির মতো অযৌক্তিক শর্ত চাপিয়ে বৃত্তিকে জটিল করা যাবে না। আসসুন্নাহ প্রকল্পে থাকা শিক্ষার্থীরাও আবাসন সংকটে থাকেন। তাই তাদের বৃত্তির আওতায় আনতে হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় ‘বিশেষ বৃত্তি নীতিমালা–২০২৫’ অনুমোদন করা হয়। এতে অস্বচ্ছলতা, মেধা, উপস্থিতি ও ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়ার কথা বলা হয়। তবে বিশ্ববিদ্যালয় অনুমোদিত আবাসনে সিট পাওয়া বা সচ্ছল পরিবারের সঙ্গে ঢাকায় থাকা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য অযোগ্য থাকবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com