নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী দুর্বৃত্তরা অর্ধশত প্রার্থীকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি এ মন্তব্য করেন
তিনি বলেন, ‘আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এই দুর্বৃত্তরা তার সঙ্গে বন্ধু হিসেবে মিশেছে, তার অফিসে অনেকবার গিয়েছে। ওসমান হাদিকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে। বর্তমানে তার অবস্থা খুবই গুরুতর। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।’
আরও পড়ুন: এই সরকার ব্যর্থ হলে আরেকটি এক-এগারো ফিরে আসবে: রাশেদ খাঁন
রাশেদ খাঁন বলেন, ‘সরকার যদি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ যে ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনার বিষয়ে আমি দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছি, আমি বলেছি যদি আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচনের মাঠে আমরা থাকতে পারবো না।’
Leave a Reply