শিহাব উদ্দিন সিঙ্গাপুর:
সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (CNB) চার দিনের ধারাবাহিক অভিযানে বিভিন্ন মাইগ্রান্ট শ্রমিক ডরমিটরি থেকে মাদক–সংক্রান্ত অভিযোগে সাতজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় সিএনবি।
গ্রেপ্তার সাতজনই বাংলাদেশি পুরুষ,
যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনটি পৃথক অভিযানে জুরং ওয়েস্ট, সেলেটার ও চোয়া চু কাং এলাকার ডরমিটরিগুলোতে অভিযান চালানো হয়।
সোমবার জুরং ওয়েস্ট এলাকার একটি মাইগ্রান্ট শ্রমিক ডরমিটরি থেকে ২৫ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক সেবনের সন্দেহে গ্রেপ্তার করা হয়।
পরদিন মঙ্গলবার Seletar এলাকার আরেকটি ডরমিটরিতে অভিযান চালিয়ে ২৩ বছর বয়সী এক যুবককে মাদক সেবন এবং ২৯ বছর বয়সী আরেকজনকে মাদক পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হয়।
এ সময় বয়স্ক সন্দেহভাজনের কাছ থেকে অল্প পরিমাণ ‘আইস’ (মেথামফেটামিন) ও বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার Chua Chu Kang
এলাকার একটি ডরমিটরিতে চালানো অভিযানে আরও চারজনকে মাদক–সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে একজন সন্দেহভাজনের কাছ থেকে অল্প পরিমাণ ‘আইস’ ও বিভিন্ন মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
CNB জানায়, এসব অভিযানে সিঙ্গাপুর পুলিশ ফোর্স, সিঙ্গাপুর কাস্টমস, হেলথ সায়েন্সেস অথরিটি, মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটির সদস্যরাও অংশ নেন। অবৈধ কার্যক্রম, বিশেষ করে মাদক অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে যৌথভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে
Leave a Reply