শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খুলনায় বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনায় বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি,

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
খুলনার রূপসায় সাগর নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। সাগর গ্রিন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, রাতে গ্রিন বাংলা হাউজিংয়ে বাড়িতে যাচ্ছিলেন সাগর। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতিরোধ করে গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি তার হাটুতে লাগে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com