শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার দুটি বাইক

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার দুটি বাইক

ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
ফরিদপুরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সম্প্রতি শহরে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়ের হলে কোতোয়ালি থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন— ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড় এলাকার সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) এবং নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।

অভিযান পরিচালনাকারী কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেফতাররা পেশাদার চোরচক্রের সদস্য। তারা নিয়মিত মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে থাকে। তাদের কাছে বিশেষ ধরনের চাবি রয়েছে, যা ব্যবহার করে যেকোনো মোটরসাইকেল চালু করা সম্ভব। এর আগেও তারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্ত হয়ে পুনরায় চুরির সঙ্গে জড়ায় তারা।

থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চোরদের প্রাথমিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে প্রথমে তামিম মোল্লা ও আনিক ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের কাছে চুরি হওয়া আরও একটি মোটরসাইকেল থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com