শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এমরান কেন্দুয়াব গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি পাওয়ারলুমের নিরাপত্তাকর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, এমরান বাড়ির পাশের মোস্তফার মালিকানাধীন একটি পাওয়ারলুমে নাইট গার্ডের চাকরি করতেন। রাত ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে পাওয়ারলুমের ভেতর থেকে বাইরে বের হন। এরপর তিনি কাজে ফেরেননি। ভোর আনুমানিক ৫টার দিকে সিফাত নামে অপর এক শ্রমিক বাইরে বের হলে পাওয়ারলুমের সামনে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীর কামাল নামে এক বন্ধু এই হত্যাকাণ্ডের জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও সে গভীর রাতে এসে আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে যাওয়ার কথা ছিল। সে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত এমরান পাওয়ারলুমে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতে তিনি বাইরে আসার পর দুর্বৃত্তরা তার মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com