শিরোনাম :
আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম পাবনায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস উদযাপন মৌলভীবাজারে মহান মে দিবস পালিত  গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাইবান্ধায় মহান মে (শ্রমিক) দিবস-২০২৬ পালিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তারেক রহমান ১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে

তারেক রহমান ১৯ বছর পর নয়াপল্টন কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় ১৯ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। বেলা পৌনে ৪টায় তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। ওই কার্যালয়ে এটিই ছিল তার প্রথম আগমন। এক–এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়।

দেশে ফেরার পরের দিন শুক্রবার ২৬ ডিসেম্বর দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত পুরো পথজুড়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। হাত নেড়ে জানান কৃতজ্ঞতা। জনস্রোত পেরিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে জিয়া উদ্যানে পৌঁছান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ফাতেহা পাঠ ও দোয়া–মোনাজাতে অংশ নিয়ে শহীদ জিয়ার রুহের মাগফেরাত এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

জিয়া উদ্যান থেকে বেরিয়ে বিকেল ৫টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি। পথজুড়ে ছিল মানুষের ঢল। ভিড়ের মধ্যে রাত ১০টার পর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন তারেক রহমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com