শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনায় মদন সাংবাদিককে মারধর-গাড়ি ভাঙচুর

নেত্রকোনায় মদন সাংবাদিককে মারধর-গাড়ি ভাঙচুর

নেত্রকোনা জেলা প্রতিনিধি
অবৈধভাবে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় নেত্রকোনার মদনে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে মিছিল করেছেন মাটি ব্যবসায়ীরা। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে মিছিলকারীরা এক সাংবাদিককে মারধর করে ও তার মোটরসাইকেল ভাঙচুর করে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মদন উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহত সাংবাদিকের নাম মো. নিজাম উদ্দিন। তিনি দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রচার সম্পাদক।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) কেটে মাটি বিক্রি করে আসছে। পরিবেশ আইন অমান্য করে সরকারি খাস জমিসহ ব্যক্তি মালিকানার জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রি করায় সম্প্রতি উপজেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালায়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মৌজায় শিমেরহাটি এলাকায় বালাই নদী থেকে মাটি উত্তোলনে সময় প্রশাসন অভিযান চালায়। পরে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার ভ্রাম্যমাণ আদালত বসালে এস্কেভেটরচালক শুভ মিয়া (২৭) দোষস্বীকার করলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।
এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় মাটি ব্যবসায়ী চক্রটি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৭০ জন লোক একত্রিত হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসিল্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন আশ্রাব্য ভাষায় স্লোগান দিয়ে মিছিল করেন। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে মিছিলকারীদের মধ্যে কয়েকজন সমাজসেবা কার্যালয়ের সামনে সাংবাদিক নিজাম উদ্দিনের ওপর হামলা চালান। এসময় সেখানে রাখা তার মোটরসাইকেলটি ভাঙচুর করাসহ মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করায় দুর্বৃত্তরা এসিল্যান্ডের বিরুদ্ধে বাজে ভাষায় স্লোগান দিয়ে মিছিল করে। একপর্যায়ে আমাকে লক্ষ্য করে আমার মোটরসাইকেল ভাঙচুর করে, মারধর করাসহ মুঠোফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাকে মেরে ফেলে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় জড়িত চাঁনগাও হাসকুড়ি এলাকার ইমরুল হাসান, জাকির মিয়া, আল আমিন, বুলবুল মিয়া, মামুন মিয়াসহ ১৯ জনের নাম লিখে আমি থানায় মামলার আবেদন করেছি। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবে।’

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইমরুল হাসানের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ মিটিংয়ে ছিলাম। এ বিষয়ে ইউএনও স্যার ভালো বলতে পারবেন।’

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি বলেন, ‘অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে একটি মহল ক্ষিপ্ত হয়ে এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল করেছে ও সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। দুর্বৃত্তদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com