শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি ঊদ্দিন।

 

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকার ভাঙারমুখ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের একটি টিম সিএনজিটির গতিবিধি অনুসরণ করে হোটেল রামদা সংলগ্ন এলাকা থেকে সেটি আটক করতে সক্ষম হয়। তল্লাশিকালে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই একজন পুরুষ ও একজন নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আবুল কাসেম (৬১), পিতা জবর মুল্লুক। তিনি টেকনাফ থানার হোয়াইক্যং এলাকার কুতুবদিয়া পাড়া, দিলরুবার ঘর, ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবং ইসমত আরা বেগম (২৬), স্বামী জিহাদুল ইসলাম, পিতা মোক্তার আহমেদ। তিনি জেলার মহেশখালী থানাধীন মিঠাছড়ি এলাকার শাপলাপুর ইউনিয়নের সেকান্দরের বাড়ির বাসিন্দা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজিটি জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি৷

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com