শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আবুল হাসেম মিয়াজী

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ঝন্টু মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন জানান, রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে— এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় আমরা রেলওয়ে পুলিশকে অবহিত করি।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদার রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন বাসিন্দা জানান, নিহত রুবেলের কাছে একটি দামি মোবাইলফোন ছিল। তাদের ধারণা, মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

 

কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাজী গোলাম কিবরিয়া জানান, নিহত রুবেল একজন প্রবাসী ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com