শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জিয়া-খালেদার কবর জিয়ারত সবার মুখে কথা একটাই, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন

জিয়া-খালেদার কবর জিয়ারত সবার মুখে কথা একটাই, আল্লাহ তাদের জান্নাতবাসী করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক

‘আমি দল করি না। তাদের (জিয়াউর রহমান ও খালেদা জিয়া) ভালোবাসি। তাই দেখতে আসছি। দোয়া করেছি। এখন তো দোয়া ছাড়া কিছু দেওয়ার নেই।’

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গনে জাগো নিউজের সঙ্গে কথাগুলো বলছিলেন মাসুদা বেগম।

 

তিনি একমাত্র সন্তানকে নিয়ে সিরাজগঞ্জ থেকে এসেছেন। বিএনপির রাজনীতি না করলেও বাবার বাড়ি বগুড়া হওয়ায় বিএনপির প্রতি এবং খালেদা জিয়ার প্রতি দরদ আছে। জুমার দিনে তাই কবর দেখতে এসেছেন।

একইভাবে পুরান ঢাকার নাজিরা বাজার থেকে এসেছেন মাহবুব সিকদার (৩৫)। তিনি জাগো নিউজকে বলেন, বুঝ হওয়ার পর থেকে বিএনপির রাজনীতি করি। খালেদা জিয়া আমার নেত্রী। তাকে দেখেই তো বিএনপি করি। এখন তিনি নাই। জুমার দিনে তার কবর জিয়ারত করতে এসেছি। আমার বন্ধুবান্ধব সবাই আসতেছে। সবাই এখানে একসাথে হবো।

 

উত্তরা থেকে এসেছেন তরুণ আব্দুল্লাহ। তিনি জাগো নিউজকে বলেন, আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী। দেশের সাবেক প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করতে এসেছি। তার প্রতি আমাদের ঋণ আছে। তিনি দেশের জন্য অনেক করেছেন।

রাজশাহী থেকে এসেছেন মাওলানা গোলাম রাব্বানী। তিনি জাগো নিউজকে বলেন, আমি কোনো দল করি না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ যেনো তাদের মাফ করে জান্নাত দেন।

রাজবাড়ী জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কারী দেলোয়ার হোসেন বলেন, আমি বিএনপির রাজনীতি করি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভালোবাসি। সেই আবেগে কবর জিয়ারত করতে এসেছি। দোয়া করি, আল্লাহ যেনো তাদের জান্নাতবাসী করেন।

 

শুধু এসব লোকেরাই নন, জিয়া দম্পতির কবর জিয়ারতে এসেছেন শত শত মানুষ। সবার কথা একটাই, তারা আমাদের দেশের জন্য কাজ করেছেন। দেশের মানুষকে ভালোবাসা দিয়েছেন। আমরাও তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেনো তাদের ভালোবাসা দেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কবর জিয়ারতে আসা মানুষের চাপও বাড়ছে। নিরাপত্তায় বিজিবি, পুলিশ নিয়োজিত আছে। কবরের পাশে হচ্ছে কুরআন তেলাওয়াত।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বাইরেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে তাদের নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা এসেছেন সকালে। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের নিয়ে এসে জিয়ারত করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামও কবর জিয়ারত করেছেন দুপুরে।

রাষ্ট্রীয় শোকের তৃতীয় ও শেষ দিনে নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মসজিদে মসজিদে বাদ জুমা দোয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com