শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড় সীমান্তে দুই চোরাকারবারি আটক

পঞ্চগড় সীমান্তে দুই চোরাকারবারি আটক

পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের সময় আলম (৪৫) ও শফিউল ইসলাম (২৪) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ জানুয়ারি ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

 

এর আগে, রোববার ভোররাতে জেলার বোদা উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়৷

আটককৃতরা হলেন জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মৃত মোজাহারের ছেলে আলম ও একই এলাকার তৌহিদুল ইসলামেট ছেলে শফিউল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় রোববার ভোররাতে আনুমানিক ৫টা ১৫ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার সরদারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া এলাকায় নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলম ও শফিউল নামে ওই দুইজনকে আটক করা হলে পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বোদা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি ও প্রস্তুতি বজায় রেখেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com