শিরোনাম :
সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাটখিলে ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যু, ধামাচাপার অভিযোগ

চাটখিলে ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতি মায়ের মৃত্যু, ধামাচাপার অভিযোগ

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলায় ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, চাটখিল শিশু-কিশোর এন্ড স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত প্রসূতি নিশি আক্তার (২৭), স্বামী মো. দুলাল, উপজেলার পুরুষত্তমপুর ঘোসের বাড়ির বাসিন্দা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তার তৃতীয় সিজারিয়ান অপারেশন করেন চিকিৎসক ডা. তিথি আজিজ। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে নোয়াখালী সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, অপারেশনে ত্রুটি ও চিকিৎসকের অবহেলার কারণেই এই মৃত্যু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com