শিরোনাম :
কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতি আটক, থানা ঘেরাও রাত ১টার মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কারপেন্টার স্ট্রিট এখন তাঁর নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতি স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য রয়েছেন। তাঁদের উদ্যোগ ও সক্রিয় প্রচেষ্টায় সড়কটির নামকরণ সম্ভব হয়েছে।

 

প্রবাসীদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

যুক্তরাষ্ট্রে এর আগেও বাংলাদেশের নেতার নামে সড়ক নামকরণ হয়েছে। শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়ক রয়েছে। মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ীভাবে যুক্ত হলো।

স্থানীয়দের ধারণা, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও জাতীয় নেতৃত্ব সম্পর্কে আরও সচেতন হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাঁদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক সক্ষমতারও প্রতিফলন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com