শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় প্রাণ গেল শ্রমিকের

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় প্রাণ গেল শ্রমিকের

 

মোশাররফ করিম রুমী (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় ধসে পড়ে নুরুল আমিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেলাল নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির কার্যক্রম চলছিল। প্রতিদিনের মতো ভোরের অন্ধকারে শ্রমিকরা পাহাড় কাটার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধ্বসে পড়ে। এতে নুরুল আমিন সম্পূর্ণভাবে মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা আতঙ্কে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর নুরুল আমিনকে মাটির নিচ থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাত ও ভোরে প্রকাশ্যে পাহাড় কাটা হলেও প্রশাসনের কার্যকর নজরদারি ছিল না। এতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com