শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ কেটে ডাকাতি তিন দিনের ব্যবধানে দুই অটো রিক্সা।

শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ কেটে ডাকাতি তিন দিনের ব্যবধানে দুই অটো রিক্সা।

মোঃ জাহাঙ্গীর আলম
বগুড়ার শেরপুর উপজেলার গুরুত্বপুর্ন আঞ্চলিক সড়ক ভবানীপুর- শেরুয়া বটতলা রাস্তায় একদল ডাকাত ভোর রাতে গাছ কেটে রাস্তায় ব্যারিকেড ফেলে একটি অটোরিক্সা ডাকাতিও ছিনতাই করে নিয়ে গেছে। এনিয়ে তিন দিনের ব্যবধানে ঘটল দুটি ছিনতাইয়ের ঘটনা।
ছিনতাইয়ের ঘটনা টি ঘটেছে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে ভবানীপুর ইউনিয়নের ওই সড়কের আশগ্রাম তেঁতুলতলা নামক স্থানে ।
এদিকে এ ঘটনার ২ দিন পুর্বে গত ১২ জানুয়ারী মির্জাপুর ইউনিয়নের ভাদড়া পদ্মপুকুর গ্রামের শাহ আলম নামে অটো চালক যাত্রীবেশী ছিনতাই চক্রের কবলে পড়ে এক দিন নিখোজ থাকার পরে তার নিজস্ব অটো রিকসা খুয়ে নাটোর জেলার সিংড়া এলাকা উদ্ধার হয়ে বাড়ী ফিরেন।

বৃহস্পতিবার ভোরে ডাকাতির কবলে পড়া ভুক্তভোগী অটোরিক্সার চালক উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে দুলাল হোসেন বাড়ী থেকে অটো রিকসা নিয়ে বের হয়ে
আঞ্চলিক সড়কের ওই স্থানে পৌঁছলে একদল ডাকাত আগে গাছ কেটে গাছের গুড়ি ফেলে তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক অটোরিক্সা থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।
এর আগে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া পদ্মপুকুর গ্রামের শাহ আলম নামে আরেক অটো চালক ১২ জানুয়ারী অটো রিকসা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোজ হন।
ঐদিন বিকেলের পর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে পরিবারের সদস্যরা হতাশ হয়ে বিভিন্ন স্হানে সন্ধান করার পর অবশেষে ১৪ জানুয়ারী অটো চালকের সন্ধান মিলে অসুস্হ অবস্হায় নাটোর জেলার সি্ংড়া উপজেলার বামিহাল এলাকা থেকে ।

এদিকে সম্প্রতি শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আশংকা জনক হারে গরুচুরি ,বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি, খড়ের গাদায় আগুন, ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আইনআইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংশ্লিষ্ট সচেতন মহল উদ্যেগের মধ্যে রয়েছেন।
শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী গনমাধ্যমকে জানিয়েছেন, অপরাধ দমন ও শান্তি নিরাপত্তায় পুলিশ সর্বক্ষণ প্রস্তুত এ লক্ষে ভবানীপুর ও বিশালপুর এলাকায় আমাদের চারটি ইউনিট নিয়মিত কাজ করছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। অচিরেই সেখানে সৌরবিদ্যুৎ বসানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com