শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আলীকদমে ম্রো ও ত্রিপুরায় সংঘর্ষে  ৬ জন আহত, ঘটনাস্থলে সেনাবাহিনী

আলীকদমে ম্রো ও ত্রিপুরায় সংঘর্ষে  ৬ জন আহত, ঘটনাস্থলে সেনাবাহিনী

বান্দরবানপ্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে কলা চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৭ জানুয়ারি, ২০২৬) নয়াপাড়া ইউনিয়নে কলা চুরিকে কেন্দ্র করে ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের একদল যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে রূপ নেয়। এতে r১ জন ত্রিপুরা সদস্য এবং ৫ জন ম্রো সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
সেনাবাহিনীর পদক্ষেপ:
আজ ১৮ই জানুয়ারি (রবিবার) ভোর সকালে ৩১ বীর আলীকদম সেনা জোনের একটি প্রতিনিধি দল দুর্গম জানালী পাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা আহত ম্রো সদস্যদের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে আশ্বস্ত করা হয়েছে যে, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা কাউকেই করতে দেওয়া হবে না। এই সংঘর্ষের সাথে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
বর্তমানে ওই এলাকায় উত্তেজনা প্রশমনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com