শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজারে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়া এলাকায় রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বাড়ির অদূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার বাসিন্দা কালু বড়ুয়ার ছেলে। তিনি চট্টগ্রামের নিউমার্কেট এলাকার একটি দোকানে কর্মরত ছিলেন।

নিহতের বাবা কালু বড়ুয়া সাংবাদিকদের জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে রহিদ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় দুটি অটোরিকশায় করে আসা কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই রহিদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির তেঁতুল গাছে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

কালু বড়ুয়ার অভিযোগ, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিন মাস আগে স্থানীয় ছোটন নামের এক ব্যক্তির সঙ্গে রহিদের বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার পর মুচলেকা দিয়ে রহিদ চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফেরার পর পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

তিনি আরও বলেন, “হত্যার আগে আমার ছেলেকে মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com