শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুষ্কৃতকারী গ্রেফতার

কক্সবাজার টেকনাফে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুষ্কৃতকারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবাসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি একাধিক মামলার পলাতক আসামি।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের একটি খালি জায়গায় এই অভিযান চালানো হয়।

 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. রফিক ওরফে বার্মাইয়া রফিক (৪৫)। পুলিশ জানিয়েছে, তিনি ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন রফিককে একটি বস্তাসহ আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে।

অলক বিশ্বাস আরও জানান, গ্রেফতার হওয়া রফিকের বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনে ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি এবং হত্যা মামলাসহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com